সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে আজ রোববার সকালে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলার মধ্যেই আজ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনালে আবারও কার্যক্রম শুরু করা হয়েছে। বেশ কিছুদিন ধরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবে হামলা চালিয়ে আসছে।
ইরান–সমর্থিত হুতি গত শনিবার দাবি করে, ওই দিন সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা সাতটি হামলা চালিয়েছে। সৌদি আরব দাবি করেছে, হুতিরা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে ইয়েমেনের তাইজ শহর ঘিরে দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে।
শহরে আটকে পড়া আট লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানোর সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহতসৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে রোববার সকালে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সূত্র: প্রথম আলো