একাডেমি মাঠের নেটে আজ দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। নিতম্বের সংযোগস্থলের চোটে ভোগা লিটন দাসকে নিয়ে এটি আশাবাদী হওয়ার মতোই খবর। যদিও আশাবাদী এখনই হওয়া যাচ্ছে না। ২৮ অক্টোবর শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা এখনো ফিফটি–ফিফটি। অনুশীলনে ব্যাটিং–ফিল্ডিং কোনোটাতেই আপাতত সমস্যা হচ্ছে না লিটনের; কিন্তু তাঁকে ম্যাচের জন্য ফিট ঘোষণার আগে প্রয়োজন ফিটনেস টেস্টের, লিটনকে নিয়ে সমস্যা সেখানেই।
সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্ট হলে সেটি হবে ‘হাই ইনটেনসিটি টেস্ট’। চোটে থাকা বা চোট থেকে সেরে ওঠা কারও জন্য এটি ঝুঁকিপূর্ণ।
কারণ, চোট পুরোপুরি সেরে না উঠলে এ ধরনের ফিটনেস টেস্ট সমস্যা আরও বাড়াতে পারে।একাডেমি মাঠের নেটে আজ দীর্ঘ সময় ব্যাটিং করেছেন লিটন।বিসিবির মেডিক্যাল বিভাগ তাই টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে, প্রথম টেস্টের আগে লিটনের ফিটনেস টেস্ট নেওয়া হবে, নাকি যে প্রক্রিয়ায় তিনি এগোচ্ছেন—সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করেই টেস্ট খেলার প্রস্তুতি নেবেন।
সূত্র: প্রথম আলো