রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনব্যাপী এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, দেশীয় উদ্ভাবন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো