বিকেলের মিষ্টি ক্ষুধা মেটাতে খেজুর ও কুমড়ার বীজ হতে পারে সহজ, সুস্বাদু নাশতা। প্রাকৃতিক শর্করা, প্রোটিন ও প্রয়োজনীয় খনিজের এই মেলবন্ধন প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করবে পুষ্টির বৈচিত্র্য।ক্ষুধা লাগলে কিংবা বিকেলের নাশতায় মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে খেজুর ও কুমড়ার বীজ হতে পারে সহজ একটি পছন্দ। দুটি খেজুরের ভেতরে কয়েকটি কুমড়ার বীজ ভরে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু নাশতা। রান্নার ঝামেলা নেই, উপকরণও সহজলভ্য।
খেজুর থেকে মিলবে প্রাকৃতিক শর্করা ও খাদ্যআঁশ, আর কুমড়ার বীজ যোগ করবে উদ্ভিজ্জ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় খনিজ।খেজুরে প্রাকৃতিক শর্করা ও খাদ্যআঁশখেজুরে শর্করার পরিমাণ তুলনামূলক বেশি; সঙ্গে আঁশও আছেখেজুরের মিষ্টি স্বাদের প্রধান উৎস প্রাকৃতিক শর্করা, যা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। এতে থাকা খাদ্যআঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে।
পাশাপাশি খেজুরে রয়েছে পটাশিয়ামসহ বিভিন্ন খনিজ, যা পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়।তবে খেজুরে শর্করার পরিমাণ তুলনামূলক বেশি।
সূত্র: প্রথম আলো