বনলতা এক্সপ্রেস-এর সাফল্যের পর জীবন অপেরাসহ তিনটি সিনেমায় কাজ করেছেন। নিচ্ছেন ঈদের সিনেমার শুটিংয়ের প্রস্তুতি। এক দশকের ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে প্রথম আলোর মুখোমুখি হলেন শরীফুল রাজ। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলমফোনে পাওয়া যাচ্ছিল নাশরীফুল রাজ: ঘুরতে আর ফটোশুটের কাজে ঢাকার বাইরে এখন। যখন ফোন করেন, তখন আমি দেবতাখুমে বোট চালাচ্ছিলাম। এমন একটা লোকেশনে ছিলাম, কথা বলার মতো অবস্থাই ছিল না, নেটওয়ার্কও ছিল না।
১০ বছর পর ‘আইসক্রিম’ চরকিতে মুক্তি পেল, দেখলাম সেই রাতে আড্ডাও জমেছিল...শরীফুল রাজ: একই সঙ্গে সেদিন (পরিচালক রেদওয়ান) রনি ভাইয়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষেই সিনেমাটি ঘিরে আড্ডা হলো। ১০ বছর আগে কত কী করেছি! তখন তো ভাবিই নাই, আজকের মতো সিনেমাই করে যাব। সেই সময়ে শুটিংয়ে আমরা অনেক মজা করতাম। অনেক দৃশ্যের শুটিং নিয়ে মজার ঘটনা ঘটত। আড্ডায় এ টি এম শামসুজ্জামান ভাই, দিতি আপাকে নিয়ে কথা হচ্ছিল।
আমাদের সিনেমার ৪ জন শিল্পী মারা গিয়েছেন।
সূত্র: প্রথম আলো