তানজিদের ২ কোটি পয়েন্টডমেস্টিক থ্রি ট্রফির নিলামে একরকম কাড়াকাড়িই শুরু হয়ে গিয়েছিল তানজিদ হাসানকে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে দুই কোটি পয়েন্টে তাঁকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। আগামী তিন বছর ডি থ্রি ট্রফির তিন সংস্করণে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন তানজিদ।আজ রাজধানীর শেরাটন হোটেলে ডমেস্টিক থ্রি ট্রফির নিলাম হচ্ছে। সেখান থেকে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসান।
জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস।এছাড়া ১ কোটি ৫৫ লাখে নাজমুল হোসেন ফরচুন, ও দেড় লাখ পয়েন্টে এইচ ব্লুস্টার দলে নেওয়া হয়েছে মেহেদী হাসানকে। মোট ২৭৫ জন ক্রিকেটার আছেন নিলামে।‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ লাখ ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছে।এই নিলামে অবশ্য খেলোয়াড়দের দাম ঠিক হবে না।
মূলত পয়েন্টের ভিত্তিতে দল পাবেন তারা।
সূত্র: প্রথম আলো