ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনে রূপান্তর না করতে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) কাছে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘নির্বাচন নিরপেক্ষ হলে আমরা নির্বাচনে অংশ নেব। আমরা এখনো নির্বাচন থেকে উঠে যাইনি। আমরা নির্বাচন করার জন্যই এখানে এসেছি।
আমাদের প্রার্থী মাঠে আছে।…সরকারকে, ইলেকশন কমিশনকে বলব, এই নির্বাচনটাকে মাগুরার নির্বাচনে রূপান্তরিত করবেন না।’রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার এ কথা বলেন।ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচনে বিএনপি সবকিছু কুক্ষিগত করতে চেয়েছিল। সেই নির্বাচনই ক্ষমতাসীন বিএনপির পতনের কারণ হয়েছিল।
সব রাজনৈতিক দল জোটবদ্ধভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল।
সূত্র: প্রথম আলো