জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আমির হোসেন আমুসহ আটজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।
প্রসিকিউশন আশা করছে, চলতি সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা যাবে।আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এসব তথ্য জানান।অন্য যাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম।ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে তাঁদের কাছে জমা পড়েছে।
ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) তাঁরা প্রস্তুত করছি।
সূত্র: প্রথম আলো