ইউরোপের উত্তরে, ফিনল্যান্ডের ওউলু শহরে শরতের হিমেল হাওয়ায় যখন প্রকৃতি ধীরে ধীরে শীতের প্রস্তুতি নিচ্ছে, তখন এক দিনের জন্য সেখানে যেন জেগে উঠেছিল বাংলার উৎসবের রং, ঢাকের ছন্দ, প্রার্থনা আর সম্প্রীতির আবহ। দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে ২৪ অক্টোবর ওউলুতে অনুষ্ঠিত হলো দুর্গাপূজা ও সাংস্কৃতিক উৎসব।
তবে এই আয়োজনের তাৎপর্য কেবল ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; প্রবাসে বাংলা সংস্কৃতির শিকড়কে ধরে রাখা এবং নানা দেশের, নানা ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক পরিচয় ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল এর মূল সুর। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ওউলু ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের ‘ইউরোপীয় সংস্কৃতির রাজধানী’ হিসেবে নির্বাচিত শহরগুলোর একটি।
এ বছর শহরটি শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজনের মধ্য দিয়ে নিজের বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরছে।
সূত্র: প্রথম আলো