বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা ও ওপেন সোর্স সফটওয়্যারের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কাজ করে থাকেন। স্বেচ্ছাসেবামূলক এসব কাজের মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারনেটের নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখেন তাঁরা। এমনই এক ব্যক্তি অন্দ্রেজ সুরি। সম্প্রতি বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় থাকা নিরাপত্তাত্রুটির সমাধান দ্রুত তৈরি করে বড় ধরনের বিপর্যয় রোধ করেছেন তিনি।
পিএইচপি ফাউন্ডেশন নতুন সংস্করণ প্রকাশ করলেও হ্যাকাররা আগের সংস্করণে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা করায় বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন সতর্কতা জারি করার পাশাপাশি নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে নিজের অবসর সময়ে বিশ্বজুড়ে ওয়েবসাইটের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে সাহায্য করছেন অন্দ্রেজ সুরি।
উইন্ডোজের মতো ফ্রি অপারেটিং সিস্টেম লিনাক্সের দুটি জনপ্রিয় সংস্করণের জন্য তিনি স্বেচ্ছায় সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করেন।
সূত্র: প্রথম আলো