বেতন বাড়ার খবর শুনলে ক্রিকেটারদের মুখে হাসি ফোটে। আর কমার খবর? সেটি নিশ্চয়ই সুখবর নয়। গত মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মন খারাপ হওয়াই স্বাভাবিক।
তবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি চান, বেতন কমার হতাশা যেন মাঠের পারফরম্যান্সে ছায়া না ফেলে; বরং ভালো খেলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পথ তৈরি করুক ক্রিকেটাররা।বেতন কমার ঘোষণার পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও শেষ করেছে ২-২ সমতায়। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ক্যারিবীয়রা।
২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।এর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বেতন কমার প্রসঙ্গ উঠতেই স্যামি টেনে আনলেন ভারত সিরিজের পারফরম্যান্স, ‘ভারতের বিপক্ষে সিরিজে আমরা যেভাবে খেলেছি, সেটি দেখুন।
সূত্র: প্রথম আলো