ঘাটে ভিড়ছিল ফেরি। তখনই পন্টুনের র্যাম্প (ওঠানামার ধাতব পথ) খুলে গিয়ে ধপাস করে পড়ে পানির ওপর। যেখানে র্যাম্পটি পড়ে এর পাশেই ২৫ জন যাত্রী নিয়ে অবস্থান করছিল স্পিডবোটটি। সেটি স্রোতের তোড়ে একটু কাত হয়ে উঠতেই আতঙ্কে পানিতে ঝাঁপ দেন বেশ কজন যাত্রী। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাঁতরে তীরে ওঠেন ওই যাত্রীরা।
তবে র্যাম্প খুলে পড়ার কারণে নামতে না পেরে প্রায় তিন ঘণ্টা ফেরিতে আটকে ছিল ৯টি মোটরসাইকেলসহ ২৩টি যানবাহন। যাত্রীদের সাঁতরে তীরে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে পানি থেকে উঠে আসতে দেখা যায়। ঘাটে থাকা যাত্রীদের একজন মো. শরীফ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি ভয়াবহ ছিল। র্যাম্প খুলে পানিতে পড়ার পর স্পিডবোটটি কাত হয়ে যাচ্ছিল।
আতঙ্কে যাত্রীরা পানিতে ঝাঁপ দেন।’ঘাটে নিয়োজিত শ্রমিক ফিরোজ আলম (৩২) বলেন, ফেরি পন্টুনে ভেড়ার সময় তিনি ঘাটে ছিলেন।
সূত্র: প্রথম আলো