জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। আজ সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান, আশরাফুল হাসান রিহাদ এবং বরিশালের ফজলে রাব্বি। চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে হারের শঙ্কায় আছে শুধু রাজশাহী। ঢাকার বিপক্ষে ফলোঅন করা দলটিকে চোখ রাঙাছে ইনিংস হার।রাজশাহীর ইনিংস হার এড়ানোর লড়াইমৌসুমে প্রথম জয়ের সুবাস নিয়ে চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনটা শেষ করেছে ঢাকা বিভাগ। রাজশাহীতে দলটি পেয়ে যেতে পারে একটি বোনাস পয়েন্টও।
স্বাগতিক রাজশাহী যে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়।ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮২ রানের ইনিংসে ভর করে ৫২১ করেছিল ঢাকা। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী আজ প্রথম ইনিংসে অলআউট ১৬২ রানে। ফলোঅন করতে নামা দলটি তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৫ রান তুলে। ঢাকার একমাত্র ইনিংসের চেয়ে এখনো ১৪৪ রানে পিছিয়ে দলটি।রাজশাহী ভরসা হয়ে টিকে আছেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান অপরাজিত ৬৪ রানে।
প্রথম ইনিংসেও ফিফটি পেয়েছিলেন সাব্বির, করেছিলেন ৫৪ রান।তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে সিলেটশেষ দিনে অতি নাটকীয় কিছু না হলে কক্সবাজারে নিশ্চিত ড্র হতে যাচ্ছে সিলেট–খুলনা ম্যাচ।
সূত্র: প্রথম আলো