ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন ভিনটেজ আউটফিটে । রইল বিস্তারিত ...।ফ্যাশনে কিছু নকশা আছে, যেগুলোর আবেদন সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না, বরং বাড়ে। লেপার্ড প্রিন্ট বা চিতাবাঘের ছাপ তেমনই এক নকশা। কখনো সাহসী, কখনো আভিজাত্যের প্রতীক—এই প্রিন্ট ফ্যাশনের দুনিয়ায় বারবার ফিরে আসে নতুন রূপে।
এবার সেই পুরোনো ট্রেন্ডকেই নিজের মতো করে তুলে ধরলেন কিম কার্দাশিয়ান। শনিবার ইতালির রোমে ২১তম রোম চলচ্চিত্র উৎসবে ‘অল’স ফেয়ার’ সিরিজের দ্বিতীয় মৌসুমের বিশ্ব প্রিমিয়ারে লালগালিচায় তাঁর পরনে ছিল আশির দশকের একটি ভিনটেজ গাউন।ফরাসি ফ্যাশন হাউস ইভ সাঁ লরাঁর ১৯৮৬ সালের ফল ওত কতুর সংগ্রহের একটি গাউন পরে তাক লাগান কিম ।স্ট্র্যাপলেস, করসেট ধাঁচের এই পোশাকের গভীর গলার কাটে ফুটে উঠেছে সাহসী ফ্যাশনের ছাপ।
বডিহাগিং গাউনটির পুরোটা জুড়েই চিতাবাঘের ছাপ।
সূত্র: প্রথম আলো