বিংশ শতাব্দী মানব ইতিহাসের সবচেয়ে টালমাটাল সময়। দুই দুইটা বিশ্বযুদ্ধ, বছরের পর বছর দুই পরাশক্তির ঠান্ডা যুদ্ধ, প্রযুক্তির অবিশ্বাস্য উন্নয়ন আর বিশ্বায়নে মাত্র এক শতকেই মানুষের সভ্যতার খোলনলচে পাল্টে গেছে। যেই হারে দুনিয়া, প্রযুক্তি আর প্রতিবেশ বদলেছে, সেই হারে মানুষের মননের পরিবর্তন না হওয়ায় নানা রকম টানাপোড়েন দেখা দিয়েছে।
গত শতকের একেকটি বছর আগের শতকগুলোর কয়েক দশকের চেয়ে বেশি যুগ পরিবর্তনের প্রভাব রেখেছে।এহেন শতকের কোনো একটি বছর যদিও আলাদা করা মুশকিল। তবে সেই শতকেরও অন্যতম যুগসন্ধিক্ষণ ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতার বছর। লাখো প্রাণ আর কোটি মানুষের বাস্তুহারা হবার বিনিময়ে নতুন এক দেশ। অবশ্য বৈশ্বিক পর্যায়ে নিশ্চিতভাবেই অনেকে বলবেন নিক্সন শকের কথা।
সে বছরই ডলারের বিপরীতে সোনার মজুতের বাধ্যবাধকতা তুলে দিয়ে যুক্তরাষ্ট্র ফিয়াট মানি ব্যবস্থার ঘোষণা দেয়।
সূত্র: প্রথম আলো