সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ। ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়ার ডোমেইন নিবন্ধন দপ্তরে হঠাৎ করেই শুরু হলো এক অভূতপূর্ব কর্মব্যস্ততা। দেশটির সরকারি ডোমেইন রেজিস্ট্রেশনের সার্ভার ‘রেজিস্টারডটএসআই’–তে যেন আছড়ে পড়ল এক অদৃশ্য সুনামি। দপ্তরের মুখপাত্র ক্লারা হারমান আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে একটি বিস্ময়কর তথ্য জানান।ওই এক মাসেই স্লোভেনিয়ার কান্ট্রি কোড অর্থাৎ ডটএসআই–যুক্ত ওয়েবসাইটের ঠিকানা নিবন্ধিত হয়েছে প্রায় ৪৪ হাজার।
অথচ ঠিক তার আগের মাস আগস্টে এই নিবন্ধনের সংখ্যা ছিল দুই হাজারের কম। গাণিতিক হিসাবে এই বৃদ্ধির হার ২ হাজার ১০০ শতাংশের বেশি। সবচেয়ে বড় চমকটি আসে ৩০ সেপ্টেম্বর।
ওই এক দিনেই বিশ্বজুড়ে মানুষ ১১ হাজার ডটএসআই–যুক্ত ডোমেইন কিনে নেন।মনে প্রশ্ন জাগতে পারে—ইউরোপের একটি ছোট্ট দেশের ডোমেইন নিয়ে হঠাৎ বিশ্বজুড়ে এত মাতামাতির কারণ কী?এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে আটলান্টিকের ওপারে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার মধ্যে।
সূত্র: প্রথম আলো