বরিশালের গৌরনদী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া নেতা–কর্মীরা গতকাল রোববার সন্ধ্যায় লক্ষ্মীপূজার নিমন্ত্রণে ওই বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেন সৈকত গুহ।
আটক নেতাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সৈকত গুহর ছোট ভাই সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) মনোনীত সাবেক জিএস (সাধারণ সম্পাদক) মহিবুল আলম, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী আকন, কার্যক্রম নিষিদ্ধ বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, নিষিদ্ধ ছাত্রলীগের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুম সরদার, মাহিলাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার ও পৌর কমিটির সদস্য সজিব সরদার।এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে মামলা করেছেন।
মামলায় আটক সাতজন ছাড়াও সৈকত গুহ পিকলু, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগের গৌরনদী উপজেলার সভাপতি জুবায়ের ইসলাম ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর ইকতিয়ার হাওলাদার, ইউপি সদস্য মামুনুর রশিদ...
সূত্র: প্রথম আলো