ঋতু পরিবর্তনের এই সময়টা ছাদবাগানের জন্য যেন এক ‘রিসেট বাটন’ হিসেবে কাজ করে। বিশেষ এই সময়ে সঠিক নিয়ম মেনে মাটি, চারা ও গাছের যত্ন নিলে শীতজুড়ে টাটকা শাকসবজি ও রঙিন ফুলে ভর্তি থাকবে ছাদবাগানসঠিক সময়ে একটুখানি যত্ন ও প্রস্তুতিই আপনার পুরো শীতের ছাদবাগানকে করে তুলবে প্রাণবন্ত ও ফলপ্রসূযাঁরা নতুন করে ছাদবাগান শুরু করতে চান কিংবা পুরোনো বাগানকে শীতের উপযোগী করে সাজাতে চান, তাঁদের এখনই ‘মাঠে’ নেমে পড়া উচিত।
জেনে নেওয়া যাক, শীতকালীন ছাদবাগানের প্রস্তুতি ও পরিচর্যার পূর্ণাঙ্গ নির্দেশিকা। এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন ঢাকার আসাদ গেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান। ১. পরিচ্ছন্নতা ও মাটি প্রস্তুতি রোগাক্রান্ত গাছ অপসারণবৃষ্টি পরবর্তী মরা, রোগাক্রান্ত কিংবা পোকাধরা গাছ শিকড়সহ তুলে দূরে ফেলে দিন বা পুড়িয়ে ফেলুন। রোগাক্রান্ত গাছ কোনোভাবেই কম্পোস্ট সার তৈরিতে ব্যবহার করা যাবে না।
মাটি শোধনছাদবাগানে ব্যবহারের জন্য রাখা বস্তাবন্দী পুরোনো মাটি খুলে ৭-১০ দিন কড়া রোদে ছড়িয়ে রাখুন।
সূত্র: প্রথম আলো