রাজধানীর গুলশান ২-এ ১০৪ নম্বর রোডে নতুন প্রতিষ্ঠিত গ্যালারি হামিদুজ্জামানে ২ অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনী বাংলাদেশের শিল্পকলার বিভিন্ন প্রজন্ম, প্রবণতা ও সংবেদনের মধ্যে সম্পর্ক খুঁজে দেখার একটি উপলক্ষ। প্রত্যেকের কাজে ভিন্নতার মধ্যেও যেন প্রকৃতি ও পরম্পরার একটি সেতুবন্ধু লক্ষণীয়।
প্রদর্শনীটি আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।কোথাও রং ও রেখার বিমূর্ত বিন্যাস, কোথাও প্রকৃতির নিবিড় উপস্থিতি, আবার কোথাও অবয়বের মধ্য দিয়ে অন্তর্লোকের অনুসন্ধান।
এভাবেই প্রদর্শিত শিল্পকর্মগুলো নানা আঙ্গিক ও অভিব্যক্তিতে তুলে ধরেছে শিল্পের বহুমাত্রিক ভাষা, যা কেবল দৃশ্যমান বাস্তবতার অনুলিপি নয়, বরং শিল্পীর নিজস্ব অনুভব, উপলব্ধি ও অন্তর্দৃষ্টির সৃজনশীল প্রকাশ।‘শিরোনামহীন’, মুস্তাফা মনোয়ার।শিল্পী বীরেন সোমের ‘আমার মনের লাল রং’ এবং শাহানুর মামুনের ‘একাত্তরের চেতনা’র মধ্যে রং প্রয়োগের একটি লক্ষণীয় সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো