সবুজের ছায়ায় শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। তুষির সৌন্দর্যে বরাবরই রয়েছে একধরনের রহস্যময় আকর্ষণ। এবার শাড়ির সাজে সেই মুগ্ধতাই ছড়ালেন তিনি । ছবিগুলো তুলেছেন পূর্ণ দাস।হেমন্তের বিকেলে রোদের রং যখন সোনালি হয়ে আসে, বাতাসে লাগে হালকা শীতের আমেজ, তখন প্রকৃতির সবুজও যেন আরও গাঢ় হয়ে ওঠে।
সেই সবুজের আবহেই অভিনেত্রী নাজিফা তুষির শাড়ির সাজ আলাদাভাবে নজর কাড়ছে।গাঢ় সবুজ ব্লাউজ আর জমিনে ফুল, পাতা ও পাখির নকশার শাড়িতে ধরা দিয়েছেন তিনি। শাড়িটি নকশা করেছেন ডিজাইনার হুমায়রা খান।শাড়ির কালো জমিন জুড়ে ছাপা হয়েছে তালগাছ, পদ্ম, লতাপাতা ও ছোট ছোট গোলাপি ফুলের নকশা। সব মিলিয়ে যেন ফুটে উঠেছে বনের কোনো দৃশ্য। শাড়ির পাড়ে কালো মখমলের ওপর রয়েছে সোনালি জরির সূক্ষ্ম ফুলেল কাজ, যা পুরো সাজে যোগ করেছে আভিজাত্য।
শাড়ির সঙ্গে তুষি পরেছেন গাঢ় সবুজ স্ট্রাইপ ব্লাউজ।
সূত্র: প্রথম আলো