চারদিকে হালকা কুয়াশা। পূর্ব আকাশে সূর্যের আভা ফুটতে শুরু করেছে মাত্র। এরই মধ্যে ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের উদীচী ঘাট। জীবিকার তাগিদে ওপার থেকে এপারে ছুটে আসছেন অনেকে। কারও মাথায় বাঁশের ডালায় সাজানো মিষ্টিকুমড়া, কারও হাতে বেগুন কিংবা টাটকা শাকসবজি। কেউ আবার সাইকেল নিয়ে অপেক্ষা করছেন নৌকার জন্য। নৌকা ঘাটে ভিড়তেই শুরু হয় ওঠানামার ব্যস্ততা। সবার লক্ষ্য একটাই।
সময়মতো পৌঁছাতে হবে গন্তব্যে।ব্রহ্মপুত্র নদের ওপারের চর থেকে এপারে আসা এসব মানুষের কাছে এটি নিছক নদ পারাপার নয়। বরং জীবিকার প্রয়োজনে প্রতিদিনের এক অনিবার্য যাত্রা। তাদের উৎপাদিত ফসলের বাজার, কাজের ক্ষেত্র কিংবা প্রয়োজনীয় গন্তব্য নদীর এপারে। তাই ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই শুরু হয় দিনভর পরিশ্রমের প্রথম ধাপ। নদ পারাপার।ঘাটে দেখা যায় কৃষকেরা নিজেদের উৎপাদিত শাকসবজি বাঁশের ডালা, ঝুড়ি কিংবা বস্তায় করে নৌকায় তুলছেন।
কারও সঙ্গে রয়েছে সাইকেল।
সূত্র: প্রথম আলো