নড়াইল সদর উপজেলায় সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত হয়েছেন গোলাম রব্বানী (৬২) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজেই সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।গোলাম রব্বানী বুড়িখালী এলাকার বাসিন্দা।
তিনি কৃষিকাজের পাশাপাশি শখের বশে সাপ ধরেন এবং খেলা দেখান।ধানখেতে সাপের কামড়, রাসেলস ভাইপার নিয়ে কৃষক হাসপাতালেগোলাম রব্বানী ও তাঁর পরিবারের সদস্যরা বলেন, গতকাল দুপুরে গোলাম রব্বানীর প্রতিবেশী চাচা হান্নান খানের বাড়ির রান্নাঘরে দুটি গোখরা সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে সাপ ধরতে রব্বানীকে ডাকা হয়। এর আগেই সেখানে উপস্থিত লোকজন একটি সাপ মেরে ফেলেন।
পরে তিনি গিয়ে অন্য সাপটি ধরেন।গোলাম রব্বানী, সাপের কামড়ে আহত ব্যক্তিওই সাপটারে ব্যাগে কইরে ধইরে আনিছি।
সূত্র: প্রথম আলো