কালো পোশাকের সঙ্গে গোলাপি রঙের এই বৈপরীত্য ইয়ামালের সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।ব্যালন ডি’অরে লামিনে ইয়ামাল সাদামাটা কালো স্যুটকে আলাদা করে তুলতে বেছে নিয়েছেন নজরকাড়া একটি অনুষঙ্গফুটবল মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি ফ্যাশন নিয়েও আগ্রহী লামিনে ইয়ামাল। তাঁর পোশাকে প্রায়ই দেখা যায় চেনা শহুরে ধরন আর নামী ব্র্যান্ডের নকশার মিশেল। এবারের ব্যালন ডি’অরের সাজেও সেই প্রবণতা স্পষ্ট।
সাদামাটা কালো স্যুটকে আলাদা করে তুলতে বেছে নিয়েছেন নজরকাড়া একটি অনুষঙ্গ। কখনো কখনো সাজে আলাদা পরিচয় তৈরি করতে যে একটি অনুষঙ্গই যথেষ্ট, ইয়ামালের এই লুক তার উদাহরণ। ইতিমধ্যে এটি চলে এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।সঙ্গী ইনেস গার্সিয়ার সঙ্গে অনুষ্ঠানে ইয়ামালসঙ্গী ইনেস গার্সিয়ার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
ইয়ামাল পরেছিলেন ঢিলেঢালা প্যান্টের সঙ্গে ছোট দৈর্ঘ্যের জ্যাকেট, সামনের দিকে সোনালি রঙের বোতাম, সঙ্গে কালো প্রজাপতি গিঁটের টাই।
সূত্র: প্রথম আলো