একসময় ঢাকার অন্যতম জনপ্রিয় শপিংমল ছিল কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি। গত ১ অক্টোবর দোকান মালিক সমিতি থেকে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কর্ণফুলী মার্কেট নিয়ে তাঁদের স্মৃতিচারণা করেন।
নিজের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা তেমনি কিছু মুহূর্তের স্মৃতিচারণা করলেন জাহিন যাঈমাহ্ কবিররাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটির শপিং মলের সামনে এখন ঝুলছে একটি পিভিসি ব্যানার, তাতে লেখা ‘১ অক্টোবর থেকে শপিং কমপ্লেক্স বন্ধ’তখন হয়তো ক্লাস ফাইভে পড়ি। আশপাশে বন্ধুদের কাঁধে নানা রংঢঙের স্কুলব্যাগ। ট্রলি, রেসিং কার, বারবি আরও কত কী। এই যখন অবস্থা, তখন কি আর সাধাসিধে ব্যাগে মন ভরে? মায়ের কাছে হাজির হলাম নতুন বায়না নিয়ে।
মায়েরও এক কথা, আগে পরীক্ষায় ভালো করতে হবে।
সূত্র: প্রথম আলো