দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে একটি থাপ্পড়। থাপ্পড়টির নৈর্ব্যক্তিক ও রূপক শক্তির দিকটি ঝড় তোলার মতোই। কিন্তু শিশুসুরক্ষা থাপ্পড়ে-থাপ্পড়ে মিলবে না। তাই শিশুসুরক্ষার বাস্তবানুগ পথ খোঁজা খুবই দরকার।২০২৫ সালের মার্চে মাগুরায় আট বছরের এক শিশু বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়। দ্রুত বিচারে মে মাসেই অভিযুক্ত হিটু শেখের মৃত্যুদণ্ড হয়। উদাহরণটি তুললাম কয়েকটি কারণে।
এক, এই শাস্তি যৌন নিপীড়কদের মধ্যে ভয়াবহ আতঙ্ক তৈরি করার কথা। শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা পরিসংখ্যানের একেবারেই তলানিতে নেমে যাওয়ার কথা। কিন্তু আদৌ হয়েছে কি? হিটু শেখের ফাঁসির রায়ের দিন পর্যন্ত ২০০–এর কাছাকাছি অপরাধ ঘটেছিল। রায়ের পর আর একটিও না বাড়াই ছিল স্বাভাবিক। কিন্তু বছর শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪।
পাঠক নিশ্চয়ই বুঝবেন সমস্যা আসলে আরও কতটা গভীরে।হিটু শেখের মৃত্যুদণ্ড সাম্প্রতিক থাপ্পড় ঘটনার চেয়ে কম আলোচিত হওয়ার মতো বিষয়ও ছিল না।
সূত্র: প্রথম আলো