পরিস্থিতি অনূকূলে থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার থেকে শুরু হতে পারে। আজ মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে কয়েক দিন ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। এরপর পর্যায়ক্রমে ফ্লাইট ওঠানামা শুরু হয়।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে।
ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৯।
সূত্র: প্রথম আলো