পাখি নিয়ে ভাবনা কেবল তার আবাসন কিংবা পরিচর্যায় সীমাবদ্ধ নয়; একটি পাখি কীভাবে একটি পরিবারের জীবিকার অবলম্বন হয়ে উঠতে পারে, সেই ভাবনাও গুরুত্বপূর্ণ।
এমনই এক চিন্তা থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ‘একটি ভালো কাজ’ করেছে।প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগের অংশ হিসেবে ২৫ অক্টোবর ১০টি পরিবারের ১০ জন গৃহিণীর প্রত্যেককে ২০টি করে মোট ২০০টি কোয়েল পাখির বাচ্চা ও আবাসন উপহার দেওয়া হয়েছে।বন্ধুরা বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু কয়েকটি পাখি বিতরণ নয়; বরং পরিবারগুলোর জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
সঠিক পরিচর্যা, পরিকল্পনা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে কোয়েল পালন তাঁদের পরিবারের বাড়তি আয়ের উৎস হয়ে উঠতে পারে।
সূত্র: প্রথম আলো