ইসরায়েলের সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি ভোটার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে ভোট দিয়েছেন। এ নির্বাচন থেকে দুটি অদ্ভুত ও বিপরীতমুখী বিষয় সামনে এসেছে।বিষয় দুটির প্রথমটি হলো, নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।নেতানিয়াহুর কপালে কী আছে—ক্ষমতা, নাকি কারাগার দ্বিতীয় বিষয়টি হলো, আরব ইসরায়েলিদের অভাবনীয় সাফল্য।
নির্বাচনী প্রচারে যাঁদের কণ্ঠ ও উদ্বেগের বিষয়টি প্রায় উপেক্ষিত ছিল, তাঁরাই এখন সরকার গঠনের মূল চালিকা শক্তি বা ‘কিংমেকার’ হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। অথচ ইসরায়েলের মূল ইহুদি রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আরবদের ক্ষমতার অংশীদার হিসেবে কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছিল।নেতানিয়াহু-বিরোধী জোটের নেতারা পুরো নির্বাচনী প্রচারে বারবার বলেছেন যে তাঁরা আরব দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন না।
যদিও আরব দলগুলোর নেতৃত্ব এ জোটকে সহযোগিতার ইঙ্গিত দিয়ে রেখেছে।
সূত্র: প্রথম আলো