ছয় দশকের বেশি সময় ধরে সমীক্ষা ও পরিকল্পনার পর পদ্মা ব্যারাজ এখন বাস্তবায়নের পর্যায়ে এসেছে। আগের সমীক্ষাগুলো এ প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে। এই ব্যারাজ কেন প্রয়োজন এবং এর মূল চ্যালেঞ্জ কোথায়, তা নিয়ে লিখেছেন মো. আতাউর রহমান।বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় পদ্মা ব্যারাজ একটি বহুল আলোচিত ও দীর্ঘদিনের পরিকল্পিত প্রকল্প।
এর সম্ভাব্য সুফল অনেক—শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, মৃতপ্রায় নদীর পুনরুজ্জীবন, সেচ সম্প্রসারণ, নাব্যতা বৃদ্ধি, লবণাক্ততা নিয়ন্ত্রণ, সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বৃদ্ধি, মৎস্য উৎপাদন ও জলবিদ্যুৎ উৎপাদন। তবে একটি বড় নদীর ওপর ব্যারাজ নির্মাণ কেবল একটি প্রকৌশলগত অবকাঠামো নির্মাণের বিষয় নয়। এর সাফল্য নির্ভর করবে ব্যারাজ নির্মাণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ বা প্রতিকূলতাগুলোকে কীভাবে মোকাবিলা করা হবে তার ওপর।
সাম্প্রতিককালে কিছু গবেষক পদ্মা ব্যারাজের চ্যালেঞ্জ, পলি ব্যবস্থাপনা ও নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
সূত্র: প্রথম আলো