সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দুই সাংবাদিক। তাঁদের দাবি, রোগীর স্বজনদের মারধরের দৃশ্য ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান।
এ সময় দুই রোগীর স্বজনদেরও মারধর করা হয়।গতকাল বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।অভিযোগকারী দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। তাঁদের অভিযোগ, হামলার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কর্মবিরতির অজুহাতে তাঁদের ভর্তি নেওয়া হয়নি।
পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা নিয়েছেন।রেজা রুবেলের ভাষ্য, হাসপাতালের রোগীর স্বজনদের মারধরের ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো