বিমানের টিকিটে ১৫ ও ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। হোটেলে এক রাত বুকিং দিয়ে তিন রাত থাকার সুযোগও দিচ্ছে একটি প্রতিষ্ঠান। এ ছাড়া ভিসা প্রক্রিয়াকরণের খরচে মিলছে ৫০ শতাংশ ছাড়।
রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ এমন নানা অফার নিয়ে অংশ নিয়েছে বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটর ও ভ্রমণসেবাদাতা প্রতিষ্ঠানগুলো।আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের এ পর্যটন মেলা। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।বিমানের টিকিটে ১৫% ছাড় মেলায় নির্দিষ্ট গন্তব্যের টিকিটে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
সূত্র: প্রথম আলো