বাংলা ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন∎ কবিতা: আবার আসিব ফিরেধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;তাহার মাঝে আছে দেশ এক—সকল দেশের সেরা;ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।প্রশ্ন:ক. ‘সুদর্শন’ কী?খ. ‘জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা’ বলতে কী বোঝানো হয়েছে?গ. উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, তা আলোচনা করো।ঘ. উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার সামগ্রিক রূপ নয়।
মন্তব্যটি বিশ্লেষণ করো।উত্তর:ক. ‘সুদর্শন’ হলো শকুনি।খ. ‘জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা’ বলতে নদীমাতৃক বাংলাদেশকে বোঝানো হয়েছে।কবি এখানে নদীকে জলাঙ্গী বলে অভিহিত করেছেন। বাংলাদেশে অসংখ্য নদ–নদী জালের মতো ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। তাই বাংলার সব স্থানের মাটিই যেন অসংখ্য নদীর জলে বিধৌত হয়েছে।
এ কারণেই কবি বাংলাকে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন।গ. ‘আবার আসিব ফিরে’ কবিতার মতো গভীর দেশপ্রেমের স্বরূপ উদ্দীপকের কবিতাংশে ফুটে উঠেছে।‘আবার আসিব ফিরে’ কবিতায় দেশের প্রতি কবির মমত্ববোধ ও অকৃত্রিম দেশপ্রেম ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো