বলিউডের জেন-জি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনয়ের চেয়ে ফ্যাশন নিয়েই যেন বেশি আলোচনায় থাকেন এই তারকা। সুপারফিট এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় চোখধাঁধানো সব সাজপোশাকে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সিনেমার প্রচারণা কিংবা অবসরযাপনের মুহূর্ত—সব ক্ষেত্রেই নিজস্ব স্টাইলের ছাপ রাখেন তিনি। আজ ২৮ বছরে পা দিলেন অনন্যা। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক, ফ্যাশনে এই অভিনেত্রীর সেরা কয়েকটি লুক।
স্ট্র্যাপলেস গ্রে মিডি ড্রেসে কিউট লুক ধরা দিয়েছেন সুন্দরী এই প্রি-ড্রেপড কনসেপ্ট শাড়ির উপরের অংশে ছিল সুইটহার্ট নেকলাইন করসেট বডিস, যেখানে দৃশ্যমান বোনিং ডিটেইল পুরো লুকটিকে দিয়েছে স্ট্রাকচার্ড এবং এলিগ্যান্ট ফিনিশ। হাউস অব মাসাবার নকশা করা কাস্টম ‘বাটারকাপ’ হলুদ ড্রেপড শাড়িতে অনন্যা । গৌরব গুপ্তর নকশা করা ‘টুইলাইট একলিপস লেহেঙ্গা’য় অনন্যা ।
পোশাকটির সঙ্গে ছিল ক্রিস্টালখচিত হুডেড কাউল ব্লাউজ, যা তাঁর সাজে যোগ করেছে ঝলমলে আভিজাত্য।অনন্যার পরনে রাহুল মিশরার ‘দেবী’ ফল ২০২৬ কতুর কালেকশনের একটি ফ্লোর-লেংথ গাউন।
সূত্র: প্রথম আলো