ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী এ তথ্য নিশ্চিত করেছেন। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়।প্রবল তুষারপাতের মধ্যে আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বদরিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে।
এরপর হাতি পর্বত এলাকার কাছাকাছি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আমরা জোশীমঠের কাছে ছায়ী গ্রামের কাছের এলাকায় মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়েছি।
জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফের মাধ্যমে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ‘আমি নিজে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি।
সূত্র: প্রথম আলো