শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের ঘটনায় হতবাক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শুভেন্দু ভদ্রকে পাঠানো এক সংহতি বার্তায় সেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।গতকাল বৃহস্পতিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভায় পাঠ করে শোনানো হয় তাঁর বার্তা।
সেই বার্তায় অমর্ত্য সেন বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার খবর শুনে আমি হতবাক।
সূত্র: প্রথম আলো