নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্যের ছেলে নূরুজ্জামানকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিন দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করে এ আবেদন করা হয়।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আমলি আদালত আবেদনটি নিয়মিত আদালতে শুনানির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নূরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ডিবির ওসি নজরুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশশাকিল হত্যা মামলায় গত ২৬ অক্টোবর নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ডিবির ওসি বলেন, আগের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি নূরুজ্জামান পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তাঁর দেওয়া তথ্য যাচাইয়ের জন্য আরও সাত দিনের রিমান্ড প্রয়োজন। এ কারণে আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আদালত নিয়মিত আদালতে শুনানির নির্দেশ দিয়েছেন।
সূত্র: প্রথম আলো