ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় পর্তুগাল কোচ জর্জ জেসুসের মনে তিল পরিমাণ অপরাধবোধ নেই। তাঁর দাবি, দলের কথা মাথায় রেখে তিনি সব সিদ্ধান্ত নিয়েছেন।রোনালদো জাতীয় দল থেকে অবসর নেন গত বৃহস্পতিবার।
অনেকের মতেই, ৪১ বছর বয়সী এই কিংবদন্তির পর্তুগাল দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে জেসুসের সঙ্গে তাঁর বিরোধ।রোনালদো অবসরের সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেসুস বলেছিলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত।
আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছি...সিদ্ধান্তটা আমাকে মেনে নিতে হবে।’পরদিন অর্থাৎ গতকাল শুক্রবার নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণায়ও রোনালদোকে নিয়ে কথা বলেন জেসুস।
সূত্র: প্রথম আলো