বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরির ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, হ্যাকাররা ভুয়া চাকরির ইন্টারভিউ এবং একটি কম্প্রোমাইজড বা ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ এআই টুল ব্যবহার করে এই হ্যাকিং আক্রমণ চালায়।বাইন্যান্সের প্রকাশিত প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, হ্যাকাররা এক জটিল এবং বহুধাপ বিশিষ্ট অভিযানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সিস্টেমে প্রবেশ করে। তারা প্রকৌশলীদের কম্পিউটারে ক্ষতিকারক সফটওয়্যার ডাউনলোড করিয়ে ওয়ালেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্রিপ্টো সরিয়ে নেওয়ার সুবিধা পায়।
বাইন্যান্স একে একটি অত্যন্ত জটিল ও গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে উল্লেখ করে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে।
সূত্র: প্রথম আলো