নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসার বটগাছের মগডালে উঠে পড়ে মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোর। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনেন। পরে তাকে নানা-নানির হাতে তুলে দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের একটি মাদ্রাসা–সংলগ্ন বটগাছে এ ঘটনা ঘটে।আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আলহাজ্ব মানসিকভাবে ভারসাম্যহীন।স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানির সঙ্গে থাকে। গতকাল সকাল সাতটার দিকে তাকে খুঁজে না পেয়ে নানা-নানি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা জানতে পারেন, বাঁশিলা এলাকার একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে আছে আলহাজ্ব।গোলাম মোস্তফা, নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আমাদের দেখে ছেলেটি বটগাছের আরও উপরের ডালে উঠতে থাকে।
সূত্র: প্রথম আলো