তারকারা মারা গেলেও তাঁদের সৃষ্টিকর্মের আবেদন ফুরায় না। গান, চলচ্চিত্র, বই কিংবা বিনোদনজগতের বিভিন্ন সৃষ্টির স্বত্ব থেকে তারকাদের মৃত্যুর পরও আয় হয়। সেই আয়ের সুফল পান তাঁদের উত্তরাধিকারীরা।ফোর্বস ম্যাগাজিনের হিসাবে দেখা যাচ্ছে, ২০২৬ সালে প্রয়াত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত প্রযোজক কুইন্সি জোন্স। উত্তরাধিকারীরা গত মার্চে তাঁর সংগীত ও বিনোদনজগতের অধিকাংশ সম্পদের স্বত্ব বিক্রি করে দেন।
সংগীতস্বত্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হারবারভিউ ইক্যুইটি পার্টনার্সের কাছে এসব স্বত্ব বিক্রি করা হয়। ফোর্বসের হিসাব অনুযায়ী, এ চুক্তির মূল্য প্রায় ১৫ কোটি ডলার।এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মাইকেল জ্যাকসন, তাঁর আয় হয়েছে ১৪ কোটি ডলার। ৮ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে আছেন শিশুতোষ বইয়ের লেখক ড. সিউস। চতুর্থ স্থানে আছে সংগত তারকা এলভিস প্রিসলি। তাঁর আয় ৭ কোটি ৫০ লাখ ডলার।
পঞ্চম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের আরেক সংগীত কিংবদন্তি ডলি পার্টন।
সূত্র: প্রথম আলো