শিশু বয়সে জান্নাতুল সুমাইয়া হিমিবাংলা নাটকের সবচেয়ে বেশি ভিউ তাঁর নাটকের। নিঃসন্দেহে অভিনেত্রী হিসেবে অনন্য অর্জন। তবে পড়াশোনাতেও তিনি ছিলেন মেধাবী। বলছি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির কথা। এই অভিনেত্রীর এসএসসি ও এইচএসসিতে কত পেয়েছিলেন? হিমি ২০১৫ সালে এসএসসি পরীক্ষা দেন। দুই বছর পরে দেন এইচএসসি পরীক্ষা। সেই সময়েও তিনি নিয়মিত অভিনয় করতেন। হিমি জানালেন, এসএসসি পরীক্ষার সময় ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকের শুটিং করেছেন।
সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে হিমি বলেন, ‘আমি এসএসসি পরীক্ষা দিয়েছি শুটিংয়ের মাঝে। পরীক্ষা শেষে এসে শুটিং করতাম। কারণ, ধারাবাহিক নাটকের শিডিউল সবার একসঙ্গে থাকে যে কারণে শুটিং বাদ দিতে পারতাম না। তবে আমি এগুলো এনজয় করেছিল। কারণ, আগেই আমার পড়াশোনা কম্পিলিট ছিল।’ হিমি জানালেন, তখন তো বয়স অনেক কম ছিল না। অনেক অভিনয়ের চাপ ছিল না। যে কারণে শুটিংয়ে গিয়েই পড়াশোনায় মনোযোগ দিতেন।
‘আমি এমন হতো বেশির ভাগ সময় শুটিংয়ে পরে বই নিয়ে বসে থাকতাম।
সূত্র: প্রথম আলো