জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘একটা দাবিও আমাদের কোনো দলীয় দাবি না। সব কটি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। সাত দফা যদি দাবি মেনে নেন, এক দফা দাবির প্রয়োজন হবে না; কিন্তু সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে।
সেই এক দফার ডাক আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অধিকার রক্ষার স্বার্থে দিতে বাধ্য হব।’শনিবার রাতে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। লংমার্চের নেতৃত্ব দিয়ে ১১-দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে তিনি শনিবার রাত ১১টা ৩৩ মিনিটে স্টেডিয়ামের মঞ্চে পৌঁছান। রাত ১১টা ৪৮ মিনিটে তিনি তাঁর বক্তব্য শুরু করেন।
মাত্র ৬ মিনিট তিনি বক্তব্য দেন।জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা চেয়েছিলাম, আপনাদের মূল্যবান ভোটে যে সংসদ গঠিত হয়েছে, অনুরূপভাবে একটা সংস্কার পরিষদও গঠন করা হবে।
সূত্র: প্রথম আলো