কোথায় কর্মজীবন গড়ে তুলবেন, তা নির্ধারণের ক্ষেত্রে শুধু মোট বেতনের পরিমাণ বিবেচনা করলেই চলে না।
কর ও অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে কত টাকা থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী বেতন সবচেয়ে বেশি, সেগুলো তুলে ধরা হয়েছে।১০. সুইডেন: ২৯.৫ ইউরো (প্রায় ৪,০৯৮ টাকা)উদ্ভাবন, আধুনিক কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত সমতাভিত্তিক সম্পর্কের জন্য সুইডেন পরিচিত।
তবে প্রতিযোগিতামূলক বেতন থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলোর মধ্যে বেকারত্বের হার অন্যতম বেশি।৯. ফ্রান্স: ৩০ ইউরো (প্রায় ৪,১৬৮ টাকা)শ্রমিকদের অধিকার রক্ষার দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও বহুমুখী অর্থনীতির সমন্বয় ঘটিয়েছে ফ্রান্স।
সূত্র: প্রথম আলো