ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক নেতাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আটক ব্যক্তির নাম অর্ক রায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে হলের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক রায় মাঝেমধ্যেই হলে যাতায়াত করতেন।
আজ বিকেলে হলের একটি ক্যানটিনে খাওয়ার সময় ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁকে শাহবাগ থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।
তিনি মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো