লিভারপুল ০-১ আর্সেনাললিভারপুলকে লিভারপুলের মাঠে হারাতে কেমন লাগে সেটি ভুলতেই বসেছিলেন আর্সেনালের সমর্থকেরা। ভুলতে বসা সেই স্বাদই আজ পেলেন তাঁরা। তাঁদের দল যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে। ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করল আর্সেনাল। ১৬ মিনিটে ডেকলান রাইসের করা গোলটি ধরে রেখেই জিতেছে গানাররা।
আর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার আর্সেনাল। বিস্তারিত আসছে...
সূত্র: প্রথম আলো