পৃথিবীর বিখ্যাত মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করতেন। তরুণদেরও ভালো করতে হলে সব সময় সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি ইতিবাচক মনোভাব লালন করতে হবে। নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে। সামনে এগিয়ে যেতে পরিশ্রম, অধ্যাবসায় এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখতে হবে।‘স্টামফোর্ড ইউনিভার্সিটি–প্রথম আলো তারুণ্যের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানের ২৪তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন।
রোববার রাজধানীর যাত্রাবাড়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন কলেজটির কয়েক শ শিক্ষার্থী।অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ভালো মানুষ হতে হলে প্রচুর বই পড়তে হবে।
নিজেকে জানার জন্য বই পড়ার বিকল্প নেই।পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, সহশিক্ষা কার্যক্রম তোমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।
সূত্র: প্রথম আলো