ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম।
আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
পরে ওই যাত্রীর তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।অপর অভিযানের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো