পেশাগত জীবনে কর্মক্ষেত্রে ‘মানসিক চাপ’ (স্ট্রেস) একটি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজের ডেডলাইন, টার্গেট পূরণ এবং বহুমুখী দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই চরম মানসিক অবসাদের (বার্নআউট) শিকার হন। অথচ বলা যায়, মানব ইতিহাসের সবচেয়ে বেশি কাজের চাপ ও বহুমুখী দায়িত্ব পালন করেছেন মহানবী (সা.)।
তিনি একাধারে একজন নবী, রাষ্ট্রপ্রধান, সেনাপতি, প্রধান বিচারপতি, শিক্ষক ও একজন সংসারী মানুষ ছিলেন।এত বিশাল দায়িত্বের বোঝা কাঁধে থাকার পরও তিনি কখনো মানসিক অবসাদে ভেঙে পড়েননি বা খিটখিটে মেজাজের হননি। কাজের প্রচণ্ড চাপ সামলাতে নবীজি যে কৌশলগুলো অবলম্বন করতেন, তা আজকের কর্মজীবীদের জন্য আদর্শ হতে পারে।১. কাজের ফাঁকে নামাজের মাধ্যমে ‘ব্রেক’টানা কাজ করতে থাকলে মানুষের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে।
আধুনিক বিজ্ঞান কাজের ফাঁকে বিরতির (মেডিটেশন) কথা বলে।
সূত্র: প্রথম আলো