শাহরুখ খানের জীবনের গল্পে আলো যেমন আছে, তেমনি আছে অন্ধকারও। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য, আবার মুখোমুখি হয়েছেন একের পর এক ব্যর্থতা ও বিতর্কের। কখনো তাঁর সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কখনো ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, আবার কখনো পরিবারের সদস্যকে ঘিরে আইনি ঘটনা তাঁকে আলোচনার কেন্দ্রে এনেছে।
শাহরুখ নিজেও স্বীকার করেছেন, ক্যারিয়ারের কিছু সময়ে তিনি দর্শকের চাহিদা বুঝতে ভুল করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবার ফিরেছেন। আজ অভিনেতার জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর জীবনের এমন ১০টি অধ্যায়, যেগুলো বাদ দিলে শাহরুখ খানের গল্প অসম্পূর্ণ থেকে যায়।প্রথম অডিশনেই প্রত্যাখ্যাত হয়েছিলেন শাহরুখ খান আজ বলিউডের অন্যতম বড় তারকা। অথচ অভিনয়জীবনের শুরুতে তাঁকেও প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল।
হেমা মালিনীর পরিচালনায় ‘দিল আশনা হ্যায়’ ছবির জন্য প্রথমবার অডিশন দিয়েছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো