যুক্তরাষ্ট্রের মানুষ আগামীকাল মঙ্গলবার নতুন কংগ্রেস নির্বাচনে ভোট দেবেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কয়েকজন রিপাবলিকান নেতার কথা শুনলে মনে হতে পারে, ভোটযুদ্ধ নয়, তাঁরা ধর্মযুদ্ধে নেমেছেন।
তাঁদের প্রচারে আমেরিকার খ্রিষ্টীয় মূল্যবোধ রক্ষার আহ্বানের পাশাপাশি ইসলাম ও মুসলিমদের দেশটির নিরাপত্তা ও সংস্কৃতির জন্য হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে।সবার নজর মিশিগানেএই মুহূর্তে ইসলামফোবিয়া বা ইসলামভীতি প্রচারের প্রধান কেন্দ্র মিশিগান অঙ্গরাজ্য। সেখানে মিসরীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক আবদুল আল-সাইয়েদ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেটের পদে নির্বাচন করছেন।
আসনটির বর্তমান সিনেটর ডেমোক্র্যাট নেতা গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে অংশ নিচ্ছেন না।
সূত্র: প্রথম আলো